সব
সুনামগঞ্জের জগন্নাথপুরে মাস্ক ব্যবহার না করায় চার ব্যক্তিকে জরিমানা করেছে উপজেলা প্রশাসন। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বিকেলে নির্বাহী ম্যাজিস্ট্রেট জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এই জরিমানা করেন।
জগন্নাথপুর পৌর পয়েন্ট এলাকায় পরিচালিত অভিযানকালে স্বাস্থ্যবিধি লঙ্ঘন করে মাস্ক ব্যবহার না করে বাইরে অবাধে চলাফেরা করায় চার ব্যক্তিকে ১ হাজার ৩শত টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। এছাড়া ব্যবসায়ীদের ট্রেড লাইসেন্স নবায়ন করার জন্য নির্দেশনা দিয়ে বলা হয়েছে, ‘আগামী এক সপ্তাহের মধ্যে ট্রেড লাইসেন্স নবায়ন করতে হবে। অন্যতায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’
ভ্রাম্যমাণ আদালতের বিচারক জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিষয়টি নিশ্চিত করে বলেন, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি