জগন্নাথপুরে প্রশাসনের অভিযান, জরিমানা

জগন্নাথপুর প্রতিনিধি;
  • প্রকাশিত: ১৭ সেপ্টেম্বর ২০২০, ২:২৩ অপরাহ্ণ | আপডেট: ৬ বছর আগে

দ্রব্যমূল্য সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে ও পেঁয়াজের মূল্য স্থিতিশীল রাখতে আজ বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জগন্নাথপুর পৌরসভা এলাকার বাজার মনিটর করা হয়েছে।

ভ্রাম্যমাণ আদালতের এ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইয়াসির আরাফাত।

এ সময় মূল্য তালিকা না থাকা, মেয়াদীত্তীর্ণ পণ্য রাখা ও ট্রেড লাইসেন্স না থাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর বিভিন্ন ধারায় ৬ টি প্রতিষ্ঠানকে মোট ১৬ হাজার ৫ শত টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

এসময় পেঁয়াজের মূল্য স্থিতিশীল রাখতে ব্যবসায়ীদেরকে সচেতন করা হয় এবং সিন্ডিকেটের মাধ্যমে কৃত্রিম সংকট সৃষ্টি করে পেঁয়াজের মূল্য বৃদ্ধি করলে কঠোর ব্যবস্থা নেওয়ার বিষয়েও তাদেরকে সতর্ক করা হয়েছে। এছাড়াও পেঁয়াজের মূল্য বৃদ্ধির বিষয়ে আতঙ্কিত না হয়ে প্রয়োজনমাফিক পরিমিত পরিমাণ পেঁয়াজ কেনার বিষয়ে ক্রেতা সাধারণকে অনুরোধ করা হয়।

শেয়ার করুন

এই সম্পর্কিত আরও খবর...

পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি