সব
সুনামগঞ্জের জগন্নাথপুরে ফুটবল খেলায় সংঘর্ষ নিয়ে আবারও উত্তপ্ত হয়ে উঠেছে এলাকা। আদালতে মামলা চলমান থাকলেও বিবাদী মো. মমশাদ খানকে মেরে ফেলার হুমকি দিচ্ছেন মামলার বাদী সৈয়দ মস্তাক আলীর পক্ষের লোকজন। এ নিয়ে আবারো রক্তক্ষয়ী সংঘর্ষ হতে পারে।
এলাকাবাসী জানান, একবছর আগে মারামারি নিয়ে একটি সংঘর্ষের ঘটনায় মামলা হলেও বাদী পক্ষের লোকজন আইন নিজ হাতে তুলে নেওয়ার পায়তারা করছেন। বাদী পক্ষের প্রতিনিয়ত হুমকিতে মমশাদ খানের পরিবারের সদস্যরা আতঙ্কে আছেন।
উল্লেখ্য, গত ৭ সেপ্টেম্বর রাত ১১ টার দিকে সৈয়দ মস্তাক আলীর পক্ষের ৮-১০ জন লোক মমশাদের বাড়িতে গিয়ে হুমকি দেয়। তারা বলে, মমশাদকে যখন সামনে পাবে তাকে প্রাণে হত্যা করা হবে।
প্রসঙ্গত, ২০২৫ সালের ১৪ নভেম্বর রাতে জগন্নাথপুরে মিনি নাইট ফুটবল টুর্নামেন্টে পরাজয়কে কেন্দ্র করে দুই ভাইকে ছুরিকাঘাত ও মারধরের ঘটনা ঘটে। এতে সৈয়দ তাহমিদ আলী (২২) ও তার ছোট ভাই সৈয়দ ছাইম আলী (১৪) গুরুতর আহত হন। এ ঘটনায় সৈয়দ মস্তাক আলী (৫৭) বাদী হয়ে জগন্নাথপুর থানায় লিখিত অভিযোগ দেন। অভিযোগপত্রে মো. মমশাদ খান, মো. মিলাদ খান, মো. তাসলিম খান, সৈয়দ সাকিব, সৈয়দ তাকরীম, মো. মুবিন মিয়া, মিজান সিকদার, সৈয়দ নাবিদ আহমদ ও মো. টিটু মিয়াসহ অজ্ঞাত আরও ৭-৮ জনকে অভিযুক্ত করা হয়। এ ঘটনায় বাদী পক্ষের লোকজন আসামি পক্ষকে নানাভাবে হয়রানী করছেন।
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি