জকিগঞ্জে প্রশাসনের পূজামন্ডপ পরিদর্শন

জকিগঞ্জ প্রতিনিধি;
  • প্রকাশিত: ২৫ অক্টোবর ২০২০, ৬:৪২ অপরাহ্ণ | আপডেট: ৬ বছর আগে

সিলেটের সর্বাধিক পূজামন্ডপ জকিগঞ্জ উপজেলায় সনাতন ধর্মালম্বীদের উৎসব শারদীয় দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিতে জকিগঞ্জ থানা পুলিশের ১০টি মোবাইল টিম কাজ করছে।

এ উপলক্ষে শনিবার জকিগঞ্জের বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমি আক্তার, জকিগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত রায়, জকিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মীর মো. আব্দুন নাসেরসহ পূজা উদযাপন কমিটির সদস্যবৃন্দ।

দিনভর পূজামন্ডপ পরিদর্শকালে নিরাপত্তার জন্য প্রয়োজনীয় দিক নির্দেশনা, করোনাকালে স্বাস্থ্যবিধি ও সীমিত পরিসরে অনুষ্ঠানাদি সম্পাদনের পরামর্শ প্রদান করেন তারা।

বাঙালি হিন্দু সম্প্রদায়ের সার্বজনীন প্রাণের এ উৎসব উপজেলার ৮৫টি পূজামন্ডপ জুড়ে চলছে। প্রতিটি মন্ডপে নিরাপত্তা রক্ষায় কাজ করছে বিপুল সংখ্যক পুলিশ, আনসার এবং গ্রামপুলিশের সদস্য।

শেয়ার করুন

এই সম্পর্কিত আরও খবর...

পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি