সব
জকিগঞ্জ উপজেলার পৌরসভাও ৯টি ইউনিয়নের ৮৫টি পূজামন্ডপে শারদীয় দুর্গোৎসব শুরু হয়েছে। উপজেলার বারহাল ইউনিয়নে ৬, বিরশ্রীতে ১৪, কাজলসারে ১২, খলাছড়ায় ৯, জকিগঞ্জ ইউনিয়নে ৩, সুলতানপুরে ৭ বারঠাকুরীতে ৮,কসকনকপুরে ৭, মানিকপুর ইউনিয়নে ১৫ ও জকিগঞ্জ পৌরসভায় ৪টি মন্ডপে এবার দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে উদযাপনের লক্ষ্যে জকিগঞ্জ উপজেলা প্রশাসন ও থানা প্রশাসন ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে।
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ উপজেলা শাখার সভাপতি সঞ্জয় চন্দ্র নাথ জানান, ২২ অক্টোবর থেকে ২৬ অক্টোবর পর্যন্ত স্বাস্থ্যবিধি মেনে দুর্গোৎসব চলবে। শান্তিপূর্ণভাবে দুর্গোৎসব পালনের লক্ষ্যে তিনি সকলের সহযোগিতা কামনা করেন।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আতাউর রহমান বলেন প্রতিটি মন্ডপের জন্য ৫০০ কেজি চাল বরাদ্ধ হয়েছে। উপজেলার ৮৫ টি মন্ডপের জন্য সর্বমোট সাড়ে ৪২ টন চাল প্রদান করা হয়েছে।
জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) মীর মো. আব্দুন নাসের বলেন দুর্গাপূজার নিরাপত্তায় পুলিশের ৯টি ভ্রাম্যমাণ টিম রয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমী আক্তার বলেন সিলেট জেলার মধ্যে জকিগঞ্জে সব চেয়ে বেশি মন্ডপ রয়েছে। শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা চলছে বলে তিনি জানান।
জকিগঞ্জ সার্কেল এর অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত রায় বলেন, সিলেট জেলার মধ্যে সব চেয়ে বেশি মন্ডপ জকিগঞ্জ উপজেলায়। এবার ৮৫ টি মন্ডপে পূজা উদযাপন করা হচ্ছে। নিরাপত্তার জন্য পুলিশের ভ্রাম্যমাণ টিম কাজ করছে। করোনা ভাইরাস সংক্রমণের ঝুঁকি রোধে সরকারি নির্দেশনা মেনে পূজা পালন করা উচিত বলে জানান তিনি।
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি