জকিগঞ্জে বঙ্গবন্ধু জাতীয় যুব দিবস উপলক্ষে আলোচনা সভা

জকিগঞ্জ প্রতিনিধি;
  • প্রকাশিত: ১ নভেম্বর ২০২০, ৪:২৪ অপরাহ্ণ | আপডেট: ৬ বছর আগে

‘মুজিববর্ষের আহবান-যুব কর্মসংস্থান’ এ শ্লোগানকে সামনে রেখে বঙ্গবন্ধু জাতীয় যুব দিবস উদযাপন উপলক্ষে জকিগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা, যুব ঋণের চেক, সনদ বিতরণ ও প্রশিক্ষণে উদ্বোধন করা হয়েছে।

রোববার (১ নভেম্বর) সকাল ১১ঘটিকায় জকিগঞ্জ উপজেলা অডিটোরিয়ামে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমি আক্তার এর সভাপতিত্বে ও উপজেলা যুব উন্নয়নের সহ কর্মকর্তা এনামুল হক সরদার এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ এর মহিলা ভাইস চেয়ারম্যান মাজেদা রওশন শ্যামলি।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা ভূমি সহকারি কমিশনার পল্লব দাস, উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক অবঃ সাঃ বেলাল আহমদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আতাউর রহমান, উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি বাবর হোসাইন চৌধুরী, বাবুল আহমদ প্রমূখ।

শেয়ার করুন

এই সম্পর্কিত আরও খবর...

পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি