সব
শনিবার (১৪ নভেম্বর) বেলা ১১ঘটিকায় জকিগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ অডিটরিয়ামে নারী নির্যাতন ও সামাজিক অপরাধ বিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার জনাব সুমী আক্তারের সভাপতিত্বে, প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সিলেট বিজিবির লেফটেন্যান্ট কর্ণেল জনাব মোঃ রফিকুল ইসলাম, পিএসসি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জকিগঞ্জ বিয়ানীবাজার সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সুদিপ্ত রায়, পৌর সভার মেয়র হাজী খলিল উদ্দিন, জকিগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মোঃ আব্দুন নাসের, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মাজেদা রওশন শেমলী সহ প্রমুখ।
অনুষ্ঠানে নারী নির্যাতন প্রতিরোধে জনসচেতনতার উপর অধিক গুরুত্বারোপ করা হয়।
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি