জকিগঞ্জে দেড় শতাধিক শিক্ষার্থীদের মধ্যে পাঠ্যবই বিতরণ

প্রতিনিধি,জকিগঞ্জ ;
  • প্রকাশিত: ১১ অক্টোবর ২০২০, ১:২৩ অপরাহ্ণ | আপডেট: ৬ বছর আগে

সিলেটের জকিগঞ্জে ইফজাল চৌধুরী ফাউন্ডেশন এন্ড এডুকেশন ট্রাস্টের উদ্যোগে একাদশ ও সমমান শ্রেণীর দেড় শতাধিক দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মাঝে পাঠ্য বই ও শিক্ষা সামগ্রী বিতরণ কর্মসূচি সম্পন্ন হয়েছে। ফাউন্ডেশনের চেয়ারম্যান ইফজাল আহমদ চৌধুরীর সভাপতিত্বে, কর্মসূচিতে ভিডিও কনফারেন্সে প্রধান অতিথির বক্তব্য রাখেন মানবসম্পদ উন্নয়ন বিশেষজ্ঞ, বীর মুক্তিযোদ্ধা ড. আহমদ আল কবির। ১০অক্টোবর (শনিবার) স্থানীয় ফারহানা এন্ড আয়শা কমপ্লেক্সে এতে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সেন্ট্রাল উইমেন্স কলেজের অধ্যক্ষ, কবি কালাম আজাদ। এতে ভিডিও বার্তায় শুভেচ্ছা জানান গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন। রেদ্বওয়ান মাহমুদ এবং মিশকাতুর রহমানের যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- জকিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমী আক্তার, পৌর মেয়র হাজী খলিল উদ্দিন, লুৎফুর রহমান স্কুল এন্ড কলেজের সাবেক অধ্যক্ষ মাজেদ আহমদ চঞ্চল, সহকারী কমিশনার (ভূমি) পল্লব হোম দাস, ভাইস চেয়ারম্যান মাওলানা মো আব্দুস সবুর, মহিলা ভাইস চেয়ারম্যান মাজেদা রওশন শ্যামলী, সিলেট মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মো. কুতুব উদ্দিন, ইছামতি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল আজিম, সীমান্তিকের প্রিন্সিপাল নজরুল ইসলাম, ফাউন্ডেশনের উপদেষ্ঠা মালেক আহমদ। জকিগঞ্জ স্টুডেন্ট কমিউনিটির সার্বিক পরিচালনায় অনুষ্ঠানের শুরুতে ক্বোরআন তেলাওয়াত করেন ঢাবি শিক্ষার্থী ইবরাহীম কায়কোবাদ। অনুষ্ঠানে বক্তারা- ফাউন্ডেশনের সময়োপযোগী উদ্যোগকে স্বাগত জানিয়ে পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।

শেয়ার করুন

এই সম্পর্কিত আরও খবর...

পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি