সব
জকিগঞ্জে ভারতীয় শিলং তীর নামক জুয়া খেলার সরঞ্জামাদি সহ ১০জুয়াড়ী আটক করা হয়েছে।
৩০অক্টোবর (শুক্রবার) জকিগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত রায় ও জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মোঃ আব্দুন নাসের এর সার্বিক তত্ত্ববধানে পৃথক পৃথক অভিযান পরিচালনা করে জকিগঞ্জ পৌর বাজার হতে তাদেরকে গ্রেফতার করে থানা পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন, ১।ছালেহ আহমদ (২০), পিতাঃ মৃত আব্দুর রহমান, গ্রামঃ আনারশী। ২। মাসুম আহমদ (২২), পিতাঃ মছন মিয়া,গ্রামঃ আনারশী ৩।সেলিম আহমদ (৫০), পিতাঃ মৃত আব্দুল করিম গ্রামঃ পঙ্গাবট ৪। বিল্লাল আহমদ (৩৫), পিতাঃ মৃত আব্দুল বারী,গ্রামঃ পশ্চিম বিলেরবন্দ ৫। দুলাল আহমদ (২৬), পিতাঃ মৃত বশির আলী,গ্রামঃ খালপাড় (মধুদত্ত) ৬। সুজেল আহমদ (২৫), পিতাঃ আব্দুল আজিজ, গ্রামঃ গদিরাশি,৭। আব্দুল করিম (৩০) পিতাঃ মৃত আব্দুর রাজ্জাক, গ্রামঃ আনারশী ৮।আমিনুল ইসলাম (২২), পিতাঃ মাসুক আহমদ,গ্রামঃ খলাছড়া ৯। মোঃ জুয়েল (২৫), পিতাঃ মোঃ আতাউর রহমান,গ্রামঃ মধুদত্ত (সদরপুর) ১০।বাপন চন্দ (২৫), পিতাঃ দুলু চন্দ, গ্রামঃ পশ্চিম আনন্দপুর, সকলেই একই উপজেলার বাসিন্দা।
পুলিশ জানায়, তাদেরকে গ্রেফতার করে থানা হাজতে আনা হয়েছে, উক্ত ঘটনায় আসামীদের বিরুদ্ধে জকিগঞ্জ থানায় মামলা রুজু করা হয়, এবং সি আর ১৪/১৮ এর পলাতক আসামী উপজেলার কাপনা গ্রামের ছবুর মিয়ার ছেলে খালেদ আহমদ কে নিজ গ্রাম হইতে সি আর পরোয়ানা মূলে গ্রেফতার করা হয়।
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি