জকিগঞ্জের বৃহত্তর আটগ্রাম প্রবাসী সমাজকল্যাণ পরিষদ এর কমিটি গঠন

জকিগঞ্জ প্রতিনিধি;
  • প্রকাশিত: ৩০ সেপ্টেম্বর ২০২১, ৭:১৯ অপরাহ্ণ | আপডেট: ৫ বছর আগে

বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত জকিগঞ্জ উপজেলার ৩নং কাজলসার ইউনিয়নাধীন আটগ্রামের প্রবাসীদের সবচেয়ে বড় সংগঠন বৃহত্তর আটগ্রাম প্রবাসী সমাজ কল্যাণ পরিষদের ২০২১-২৩ অর্থবছরের জন্য কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়।

বুধবার (২৯ সেপ্টেম্বর) ভার্চুয়াল মিটিংয়ে এর মাধ্যমে সর্বসম্মতিক্রমে আমেরিকা প্রবাসী আবু তাপাদার এনামকে পুনরায় সভাপতি, ফ্রান্স প্রবাসী সুলতান সালাউদ্দিন জালাল কে সাধারণ সম্পাদক ও কুয়েত প্রবাসী কামরুল ইসলাম কে সাংগঠনিক সম্পাদক করে ৩০ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি ও ৯ সদস্য বিশিষ্ট উপদেষ্টা কমিটি গঠন করা হয়।

উপদেষ্টা কমিটি ও কার্যনির্বাহী কমিটির অন্যান্য সদস্য বৃন্দ হলেন, সিনিয়র সহ সভাপতি- আশরাফুল আলম আজিম (ফ্রান্স), সহ সভাপতি- সুমন আহমদ (ফ্রান্স), আশফাক আহমেদ (ব্রাজিল), বুরহান উদ্দিন (বাহরাইন), আবুল হোসেন চৌধুরী (ফ্রান্স), আহমেদ হোসাইন (আমেরিকা), আবদুল জব্বার জবু (কাতার), শিব্বির আহমদ (সৌদি আরব), যুগ্ম সাধারণ সম্পাদক-সাহেদ আহমদ চৌধুরী (লন্ডন), আফজল হোসেন (ইউথিপিয়া), সাংগঠনিক সম্পাদক- মোঃ কামরুল ইসলাম (কুয়েত), সহ সাংগঠনিক সম্পাদক-শামীম আহমদ (কাতার), আব্দুল বাছিত (আমেরিকা), অর্থ সম্পাদক- আক্তার মামুন (সৌদি আরব), সহ অর্থ সম্পাদক- ইকবাল ফেরদৌস (ফ্রান্স), ধর্ম বিষয়ক সম্পাদক-হাফিজ মাশুক আহমদ (ওমান), সহ ধর্ম বিষয়ক সম্পাদক- শাহজাহান আহমদ (দুবাই), জনসংযোগ সম্পাদক- লিটন আহমদ (দুবাই), সহ জনসংযোগ সম্পাদক- জয়নাল আবেদীন (বাহরাইন), সাহিত্য ও প্রকাশনা সম্পাদক- মাহবুবুর রহমান জুবরান (ইতালি), সহ সাহিত্য ও প্রকাশনা সম্পাদক-আলমগীর হোসেন, প্রচার সম্পাদক-লোকমান আহমদ (দুবাই), সহ প্রচার সম্পাদক-মোঃ রুহুল আমিন (বাহরাইন), দপ্তর সম্পাদক-মোঃ সেলিম আহমদ (সৌদি আরব), সহ দপ্তর সম্পাদক-আবুল হোসেন (বাহরাইন), শিক্ষা বিষয়ক সম্পাদক-মোঃ নজমুল হোসেন (কাতার), সহ শিক্ষা বিষয়ক সম্পাদক-কাজী কামিল আহমদ (আমেরিকা), ক্রীড়া সম্পাদক-মোঃ সেলিম আহমদ (কাতার), সহ ক্রীড়া সম্পাদক-আলম আহমদ (সৌদি আরব), সাংস্কৃতিক সম্পাদক-হারুন আহমদ (ইতালি), সহ সাংস্কৃতিক সম্পাদক-শ্রী বিশ্বজিত বিশ্বাস (ইতালি), সমাজ কল্যাণ সম্পাদক- মির্জা ফখরুল ইসলাম (সৌদি আরব), সহ সমাজ কল্যাণ সম্পাদক-কাজী মাজেদ (আমেরিকা), কার্যনির্বাহী সদস্য-বিলাল আহমদ (সৌদি আরব), জুবায়ের আহমদ (কুয়েত), জামিল আহমদ ও জাহেদ আহমদ (ওমান)।

এছাড়া পরিষদের সার্বিক কার্যক্রম তদারকির জন্য ৯ সদস্য বিশিষ্ট উপদেষ্ঠা কমিটি গঠন করা হয়েছে। কমিটির সম্মানিত সদস্যরা হলেন-মোঃ মকবুল হোসেন (সৌদি আরব), আব্দুল কাদির জিহাদী (ফ্রান্স), মোঃ সমছ উদ্দিন সমসু (সৌদি আরব), মাওলানা কামরুল ইসলাম (ওমান), কাজী সামছ উদ্দিন শামীম (আমেরিকা), মোজাম্মেল হক (সৌদি আরব), আবুল কালাম আজাদ (কাতার), শাহেদুল হক শাহীন (সৌদি আরব) ও মোঃ ছদরুল ইসলাম (দুবাই)।

নব ঘোষিত কার্যনির্বাহী কমিটির সাধারণ সম্পাদক সালাহ উদ্দিন জালাল কমিটি গঠনের বিষয়টি জানিয়ে বলেন, নতুন এই কমিটি আগামী ১লা অক্টোবর থেকে কার্যক্রম শুরু করবে। এই পরিষদ ২০১৭ সালের ১৫ ডিসেম্বর প্রতিষ্ঠিত হয়। তৃতীয়বারের মতো এ কমিটি ঘোষণা করা হয়েছে। তিনি পরিষদের অতিতের বিভিন্ন সফলতার কথা জানিয়ে বলেন, বৃহত্তর আটগ্রাম এলাকার সকল প্রবাসী ভাইদের সহযোগিতা পেলে আগামীতে আমরা সমাজের কল্যাণে আরও ভালো কিছু করার চেষ্টা করবো।

শেয়ার করুন

এই সম্পর্কিত আরও খবর...

পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি