জকিগঞ্জের ডেমারগ্রামে হাডুডু খেলা অনুষ্ঠিত

জকিগঞ্জ প্রতিনিধি ;
  • প্রকাশিত: ৩১ অক্টোবর ২০২০, ১:৫৯ অপরাহ্ণ | আপডেট: ৬ বছর আগে

জকিগঞ্জের ডেমারগ্রামে গ্রামবাংলার মানুষের জনপ্রিয় ও ঐতিহ্যবাহী হাডুডু খেলা অনুষ্ঠিত হয়েছে।

৩০অক্টোবর (শুক্রবার) ডেমারগ্রাম স্পোটিং ক্লাব কর্তৃক আয়োজিত একদিনের এ হাডুডু খেলায় প্রধান অতিথি হিসেবে খেলার উদ্বোধন করেন জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মোঃ আব্দুন নাসের।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৩নং দীঘিরপার ইউনিয়নের চেয়ারম্যান আলী হোসেন কাজল, ৩নং কাজলসার ইউনিয়ন বিট পুলিশিং অফিসার এস আই মোঃ সমরাজ, জকিগঞ্জ উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি আশরাফুল আম্বিয়া, ৮নং ওয়ার্ডের মেম্বার জইন উদ্দিন, ৯নং ওয়ার্ডের মেম্বার সুজিত বিশ্বাস, সাবেক মেম্বার রাতুল বিশ্বাস, ইছামিত ডিগ্রি কলেজ ছাত্রলীগের সভাপতি আবুল কাহের মাসুদ, ৩নং কাজলসা ইউপি ছাত্রলীগের সাধারন সম্পাধক মিজান আহমদ, ওয়ার্ড আওয়ামিলীগের সাধারন সম্পাদক মোস্তফা উদ্দিন, শ্রীকান্ত বিশ্বাস, মাইক্রবাস শাখার সভাপতি জাবরুল ইসলাম, সাধারন সম্পাদক আলী আলকাছ, ইমদাদুল হক, আব্দুল মালিক, আলী আহমদ, ছমির আহমদ আব্দুল মানিক, কবির আহমদ, মিছবা উদ্দিন ,কয়েছ আহমদ, আব্দুল আজিজ, জাহেদ আহমদ, জাকির আহমদ,নাজিম উদ্দিন,সুফিয়ান আহমদ, ইউসুফ আহমদ, জাবেদ আহমদ,সাকিব, সাইদুর রহমান,প্রমুখ।আ

ধুনিক খেলার ভিড়ে হারিয়ে যেতে বসেছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী সেই হাডুডু(কাবাডি)খেলা।

হারিয়ে যাওয়া খেলাটির অতীত ঐতিহ্য ফিরিয়ে আনতে উপজেলার ডেমারগ্রাম মাঠে জনপ্রিয় এ খেলায় উপজেলার বিভিন্ন গ্রামের ৮০টি দল অংশগ্রহণে প্রতিযোগিতার মাধ্যমে ডেমারগ্রাম সবুজ সংঘ – সড়কের বাজার মাইক্রবাস দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। পরে চ্যাম্পিয়ন দলকে একটি উন্নত মানের ফ্রিজ ও রানার্সআপ দলকে ২২ইঞ্চি রঙ্গীন টেলিভিশন তুলে দেন বিশেষ অতিথি জকিগঞ্জ উপজেলা ছাত্রলীগের সহ সভাপতি আশরাফুল আম্বিয়া ও খেলা পরিচালনা কমিটির সদস্যবৃন্দ।

খেলায় এলাকার গন্যমান্য ব্যক্তি বর্গের পাশাপাশি বিপুল সংখ্যক দর্শক উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এই সম্পর্কিত আরও খবর...

পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি