ছড়া থেকে চুনারুঘাটে কিশোরের লাশ উদ্ধার

চুনারুঘাট প্রতিনিধি;
  • প্রকাশিত: ৫ ডিসেম্বর ২০২০, ৯:২৩ অপরাহ্ণ | আপডেট: ৬ বছর আগে

হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার শানখলা ইউনিয়নে একটি ছড়া থেকে সোহাগ নামে এক কিশোরের লাশ উদ্ধার করা হয়েছে।

শনিবার (৫ ডিসেম্বর) সকালে শানখলা ইউনিয়নের পানছড়ি এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। এ ঘটনার সন্দেহে রাজু মিয়া নামের একজনকে আটক করেছে পুলিশ।

জানা যায়, চুনারুঘাটের ৫নং শানখলা ইউনিয়নের পানছড়ি এলাকার লালচানে একটি ছড়াতে সোহাগ মিয়ার (১২) লাশ ভাসমান অবস্থায় ছড়াতে দেখতে পান স্থানীয়রা। এসময় স্থানীয়রা চুনারুঘাট থানায় যোগাযোগ পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশটি উদ্ধার করে।

এদিকে মৃত সোহাগের মা জানান, গতকাল সোহাগ রাজু নামের এক ব্যক্তির সাথে বিকালে ঘর থেকে বের হলে রাতে আর ঘরে ফিরে যায় নি। অপেক্ষা করে চারিদিকে খুঁজাখুঁজি করেও সোহাগকে কোথাও পাওয়া যায়নি। হঠাৎ আজ সকালে তার মৃত লাশ পানিতে স্থানীয় ছড়া নদীতে ভাসমান অবস্থায় দেখতে পান স্থানীয়রা।

এ বিষয়ে চুনারুঘাট থানা তদন্ত অফিসার চম্পক দাম এর সাথে কথা বললে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় সাথে জড়িতের সন্দেহে রাজু মিয়া নামে একজনকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে।

শেয়ার করুন

এই সম্পর্কিত আরও খবর...

পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি