সব
সিলেট নগরীতে ভারতীয় শিলং তীর খেলার জুয়ার আস্তানা থেকে ৩ জুয়াড়িকে আটক করা হয়েছে। আজ বুধবার বিকেলে ৬ টায় নগরীর চালিবন্দরে এলাকাবাসী অভিযান চালিয়ে সুমন, মামুন ও সানি নামের ৩ জুয়াড়িকে আটক করে পুলিশে সোপর্দ করেছে।
জানা গেছে, দীর্ঘ দিন ধরে নগরীর চালিবন্দরের একটি ঝুপড়ি ঘরে ভারতীয় শিলং তীর খেলা চলছিলো। প্রতিদিন নগরীর বিভিন্ন স্থান থেকে জুয়াড়িরা সেখানে গিয়ে টাকার বিনিময়ে খেলার আসর বসাতো। আজ বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে এলাকার যুবকরা জুয়ার ঘরটিকে ঘিরে ফেলে। এসময় তারা সুমন, মামুন ও সানি নামের ৩ জুয়াড়িকে আটক করে। পরে সুবহানীঘাট পুলিশ ফাঁড়িতে খবর দিলে ফাঁড়ির ইনচার্জ বিমল দাস তাদের আটক করে যান। আটককৃতরা মিজান নামের একজন এই খেলার আসর বসাতেন বলে জনিয়েছে।
এব্যাপারে কোতয়ালী থানার ওসি সেলিম মিয়া বলেন সন্ধা ৬ টার দিখে চালিবন্দর থেকে ৩ জুয়াড়ি কে ধরে দিয়েছে জনতা। আমার পুলিশ সদস্যরা গিয়ে তাদের কে আটক নিয়ে আসে।
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি