সব
গোয়াইনঘাট উপজেলার ইউপি নির্বাচন নিয়ে ৭নং নন্দিরগাঁও ইউনিয়নের ২নং ওয়ার্ডের সম্ভাব্য মেম্বার প্রার্থীদের অনেককেই দেখা যায় সামাজিক অনুষ্ঠানে উপস্থিত হয়ে আলোচনায় আসছেন। মেম্বার প্রার্থী হিসাবে বিগত অনেক বছর আগে মিত্রিমহল মাঝপাড়া থেকে অন্নদা দাশ জন প্রতিনিধি হিসেবে বিজয় লাভ করে সফলতার সহিত জনপ্রতিনিধিত্ব করেন।
তারেই ধারাবাহিকতায় এবার মিত্রিমহল মাঝপাড়া থেকে সম্ভাব্য মেম্বার পদপ্রার্থী আলোচনায় আছেন তিন জন তারা হলেন ইন্দ্রজিত দাশ (মেঘন) তিনি মিত্রিমহল মাঝপাড়া সালিশ ব্যক্তিত্ব ও সমাজসেবক, শ্যামল দাস নন্দিরগাঁও ইউনিয়ন আওয়ামীলীগ এর সাংস্কৃতিক বিষয় সম্পাদক নবদুত ফাণ্ডিশন এর উপদেষ্টা সালুটিকর বাজারের বিশিষ্ট ব্যাবসায়ি তরুন সমাজসেবক, জহুরলালা দাস যুবলীগ নেতা ও তরুণ সমাজ সেবক তারা সকলের আশীর্বাদ ও দোয়া প্রার্থী।
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি