সব
গোলাপগঞ্জ উপজেলার ঢাকা দক্ষিন এলাকায় অভিযান পরিচালনা করে ১১ বছরের সাজা প্রাপ্ত এক আসামীকে গ্রেফতার করেছে গোলাপগঞ্জ থানা পুলিশ।
বুধবার রাত সাড়ে ১১ টায় গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল গোলাপগঞ্জ থানাধীন ঢাকা দক্ষিন এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানকালে ১১ বছরের সশ্রম কারাদন্ডে দন্ডিত আসামী মোস্তফাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মোস্তফা গোলাপগঞ্জ উপজেলার পশ্চিমভাগ ভাদেশ্বর গ্রামের মৃত লতুব আলীর ছেলে।
সিলেট জেলা পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম এর দিক নির্দেশনায় অভিযানে নেতৃত্ব দেন গোলাপগঞ্জ থানার ওসি মোঃ হারুনুর রশিদ চৌধুরী।
সাজাপ্রাপ্ত এক আসামীকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে সিলেট জেলা অতিরিক্ত পুলিশ সুপার (সদর ও মিডিয়া) মোঃ লুৎফর রহমান বলেন, আসামী অনেক দিন থেকে পলাতক ছিল। তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি