সব
সিলেটের গোলাপগঞ্জে একই পরিবারের ৭ জনসহ নতুন করে আরও ১৩ জন করোনা রোগী শনাক্ত করা হয়েছে। বৃহস্পতিবার রাত সাড়ে ১২ টায় উপজেলা স্বাস্থ্য বিভাগ বিষয়টি নিশ্চিত করেছেন।
উপজেলা স্বাস্থ্য বিভাগ জানায়, এই ১৩ জনের নমুনা সংগ্রহ করে কয়েকদিন আগে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে পাঠানো হয়েছিল। বৃহস্পতিবার রাতে তাদের রিপোর্ট পজেটিভ এসেছে।
নতুন আক্রান্ত ১৩ জন হলেন, ভাদেশ্বর ইউনিয়নের শেখপুর গ্রামের একই পরিবারের ঝুমা বেগম(২৮), রেহানা বেগম(৫০), সাদিয়া বেগম(১৫), শিল্পী বেগম(৪০), রিপা বেগম(২৮), রাজু আহমদ (৩৬), রায়হান(৩), ভাদেশ্বর দক্ষিণভাগ গ্রামের আব্দুর রহমান(৩৩), ফারহানা আক্তার(৬৪), বাঘা ইউনিয়নের রুস্তুমপুর গ্রামের আনু মিয়া আব্দুল মান্নান (৩৭), গোলাপগঞ্জের শফিকুর রহমান,(৪২), আমুড়া ইউনিয়নের ডামপাল গ্রামের সায়েফ উদ্দিন(৬৮) এবং শাপু বেগম (৪৩) নামে গোলাপগঞ্জের অপর এক নারী।
এদিকে এনিয়ে গোলাপগঞ্জে মোট করোনায় আক্রান্ত হয়েছেন ২০৪ জন। এরমধ্যে সুস্থ হয়েছেন ১১৪ জন এবং মারা গেছেন ৯ জন।
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি