কোম্পানীগঞ্জে ৯০ বোতল ফেন্সিডিলসহ যুবক আটক

নিজস্ব প্রতিবেদক;
  • প্রকাশিত: ২৫ সেপ্টেম্বর ২০২০, ৭:২৪ অপরাহ্ণ | আপডেট: ৬ বছর আগে

সিলেটের কোম্পানীগঞ্জ থেকে ৯০ বোতল ফেন্সিডিলসহ মো. জাফরুল ইসলাম (২৭) নামে এক পেশাদার মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। গ্রেফতার করেছে র‌্যাব-৯।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে লে. কর্নেল আবু মুসা মো. শরীফুল ইসলামের নেতৃত্বে মেজর মো. শওকাতুল মোনায়েম ও এএসপি ওবাইনসহ র‍্যাব-৯ সদর কোম্পানী (সিলেট ক্যাম্প) এর একটি দল অভিযান চালিয়ে উপজেলার দয়ার বাজার এলাকা থেকে তাকে আটক করে। আটক যুবক জকিগঞ্জ উপজেলার জায়ফরপুর গ্রামের মো. আব্দুর রউফের ছেলে।

উদ্ধারকৃত আলামতসহ আটক আসামীর বিরুদ্ধে র‌্যাব বাদী হয়ে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরপূর্বক তাকে কোম্পানীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন র‍্যাব-৯ এর মিডিয়া অফিসার এএসপি ওবাইন।

শেয়ার করুন

এই সম্পর্কিত আরও খবর...

পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি