সব
সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার থানা বাজারে গোদাম থেকে সিমেন্ট আনলোড করার সময় দুর্ঘটনায় এক শ্রমিক নিহত হয়েছে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুরে ব্যবসায়ী ফিরোজ মিয়ার সিমেন্টের গোডাউনে এ ঘটনা ঘটে। নিহত শ্রমিক উপজেলার দক্ষিণ বুরদেও গ্রামের তৈয়ব আলীর ছেলে শমসের আলী (৩২)।
স্থানীয়রা জানান, গোডাউন থেকে সিমেন্টের বস্তা সড়ানোর সময় বেশ কয়েকটি সিমেন্টের বস্তা কর্মরত শ্রমিকের মাথায় আছড়ে পড়লে তাৎক্ষণিকভাবে তাকে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। পরে সেখানে দায়িত্বরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করে।
এ ব্যাপারে কোম্পানীগঞ্জ থানা ওসি কেএম নজরুল ইসলাম জানান, দুর্ঘটনায় শ্রমিক নিহতের ঘটনায় অপমৃত্যুর একটি মামলা হয়েছে।
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি