সব
ক্লাসের পড়া ফাঁকি দিয়ে যেসব শিক্ষক কোচিং সেন্টারের মাধ্যমে সুবিধা গ্রহণ করে তাদের বিষয়ে সতর্ক থাকার সুপারিশ করেছে শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।
বৃহস্পতিবার কমিটির সভাপতি মোঃ আফছারুল আমীনের সভাপতিত্বে সংসদ ভবনে অনুষ্ঠিত সভায় এ সুপারিশ করা হয়।
কমিটির সদস্য শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী ডাঃ দীপু মনি, মহিবুল হাসান চৌধুরী, মোঃ আব্দুল কুদ্দুস, ফজলে হোসেন বাদশা, মোঃ আবদুস সোবহান মিয়া এবং গোলাম কিবরিয়া টিপু বৈঠকে অংশগ্রহণ করেন।
বৈঠকে শিক্ষার্থীদের নিরাপদ স্থানে শিক্ষার পরিবেশ তৈরী করতে দুর্বল বিল্ডিং চিহ্নিত করে শিক্ষা প্রতিষ্ঠানের পরিত্যক্ত ভবন অপসারণের বিষয়ে আলোচনা হয়। জেলা প্রশাসনের পাশাপাশি শিক্ষা মন্ত্রণালয়ের অধীনস্থ দপ্তরের ওপর ন্যস্ত দায়িত্ব দ্রুত বাস্তবায়নের জন্য মন্ত্রণালয়কে জোড়ালো ভূমিকা পালনের সুপারিশ করা হয়। এছাড়াও শিক্ষা ক্ষেত্রে পরিবর্তিত/প্রস্তাবিত কারিকুলাম সম্পর্কে বিস্তারিত আলোচনা হয়।
উন্নত শিক্ষাব্যবস্থা প্রনয়নের লক্ষ্যে কারিগরি শিক্ষা কারিকুলামের প্রয়োজনীয়তা ও গুরুত্ব বিবেচনা করে একটি খসড়া প্রস্তুতের কার্যক্রম চলছে। শিক্ষা ব্যবস্থা জোরদার করার উদ্দেশ্যে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সক্ষমতা বৃদ্ধির গুরুত্ব নিয়ে আলোচনা করা হয়। কারিগরি শিক্ষা প্রসারের উদ্দেশ্যে প্রতি উপজেলায় অন্তত একটি করে টেকনিক্যাল কলেজ স্থাপনের পরিকল্পনা রয়েছে। এ ক্ষেত্রে শিক্ষক সল্পতা নিরসনের লক্ষ্যে শূন্য পদে নিয়োগের কার্যক্রম দ্রুত শুরু হওয়ার কথা বলা হয়।
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি