কার্তিক মাসে মাঘের শীত

নাজমুল ইসলাম, জৈন্তাপুর;
  • প্রকাশিত: ৬ নভেম্বর ২০২০, ৮:৩৪ অপরাহ্ণ | আপডেট: ৬ বছর আগে

ভাদ্র মাসের ১৫ তারিখ নাকি শীতের জন্ম হয়, আর বাংলাদেশে সাধারণত নভেম্বরের মাঝমাঝি থেকেই শীত পড়তে শুরু করে। আর তা জানুয়ারির শেষ সপ্তাহে গিয়ে কমে যায়। এ বছর নভেম্বরের শুরুতেই শীতের আগমনী বার্তা শুরু হয়েছে। সে যেমন তেমন শীত নয় শরীরে কাঁপন ধরানোর মত শীত।

গতকাল ৫ নভেম্বর বৃহস্পতিবার বিকাল ৫টার পর থেকেই লোকমূখে সুর শুনা যায। আজ কেমন যেন ঠান্ডা লাগছে। একজন অপরজনকে জিজ্ঞেস করছে কি? রে তোর কি ঠান্ডা লাগতেছে। অন্যজন বলছে আমি তো মনে করেছিলাম গোসল করার কারণে ঠান্ডা লাগতেছে এখন দেখছি সত্যি সত্যি শীত পড়েছে। সন্ধ্যার পর শুরু হয়ে যায় শীত নিয়ে হট্টগোল আর মানুষের মাঝে শীতের সরব আলোচনা একজন অন্যজনকে বলছে কিরে বুঝলাম না, শীত-তো ভালই লাগতেছে, দাঁড়া আমি একটা শীতের কাপড় নিয়ে আসি।

রাত ১০ টার পর বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মুখে একই আলোচনা শীত শীত শীত। কিন্তু কেন? এই বছর শুরুতেই এত শীতের প্রকোপ কারন কি? একজন অন্যজনকে প্রশ্ন করছেন আলোচনা করছেন, সবার মাতামাতিতে করোনাভাইরাসের কথাও স্থান পেয়েছে। আলোচনার ফাঁকে ফাঁকে একজন অন্যজনকে সতর্ক করছেন শুধু শীত থেকে বাচলে হবে না, আমাদের করোনাভাইরাস থেকেও বাঁচতে হবে, সতর্ক থাকতে হবে সবাইকে, বিশেষ করে যার ঘরে বৃদ্ধ লোক আছেন তাদেরকে বেশি সতর্ক থাকতে হবে।

গতকাল রাতে গ্রামের ভিতর রাস্তা দিয়ে অলিগলিতে যেখানেই লোকসমাগম সেখানেই একই আলোচনা এত ঠান্ডা। অনেক কে একটা চাদর গায়ে চলতে দেখা যায়। হঠাৎ শীতের আক্রমণের শিতের কাপড় সাথে না থাকার কুছিমুছি খেয়ে জড়োসড়ো হয়ে চলতে দেখা যায়। আগাম শীতের প্রকোপ ও করণা ভাইরাসের কারণে সচেতন মহল থেকে শুরু করে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মুখে ভয়ের আলোচনা সকলের মাঝে অজানা আতঙ্ক ও বিরাজ করছে। রাত শেষের দিকে কুয়াশা পড়ার টিপটপ শব্দ শোনা যায়।

সকাল ৮টা পর্যন্ত ছিল কুয়াশা। অনেক মা-বাবা কুয়াশা পড়ার কারণে ঠান্ডা লাগার ভয়ে ছোট ছোট শিশুদের মসজিদের মক্তবে যেতে কম দেখা গেছে। অন্যান্য বছরের মত মানুষের মাঝে শীতের ভয়ে করোণা ভাইরাসের কারণে বর্তমান বছরে তা বহুগুণ। তাই সবাই একটু বাড়তি সর্তকতা অবলম্বন করছেন। সরকারী স্বাস্থ্যবিধি মেনে মূখে মাক্স পরিহিত অবস্থায় বের হওয়া এই শীতের দাবী।

শেয়ার করুন

এই সম্পর্কিত আরও খবর...

পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি