সব
সিলেট সিটি কর্পোরেশনের ১নং ওয়ার্ডের কাউন্সিলার সৈয়দ তৌফিকুল ইসলাম হাদীর করোনাভাইরাস পজেটিভ শনাক্ত হয়েছে। বুধবার (১৮ নভেম্বর) প্রকাশিত রিপোর্টে তাঁর করোনা পজিটিভ আসে।
কাউন্সিলার হাদীর ঘনিষ্ঠজন ও সিলেট মহানগর বিএনপির সদস্য মাহবুব আহমদ চৌধুরী তথ্যটি নিশ্চিত করেছেন ।
বর্তমানে কাউন্সিলার সৈয়দ তৌফিকুল হাদী চিকিৎসকের পরামর্শে হোম আইলোশনে থেকে চিকিৎসা সেবা গ্রহণ করছেন। তার বর্তমান শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। অসুস্থতার জন্য তিনি অনেকের সাথে যোগাযোগ এবং ফোন রিসিভ করা থেকে বিরত রয়েছেন।
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি