করোনায় ২৪ ঘন্টায় ২৩ জনের মৃত্যু

সিলেট ডায়রি ডেস্ক;
  • প্রকাশিত: ২৫ অক্টোবর ২০২০, ৭:০৯ অপরাহ্ণ | আপডেট: ৬ বছর আগে

করোনাভাইরাসে (কভিড-১৯) আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরো ২৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যু হয়েছে পাঁচ হাজার ৮০৩ জনের। একই সময়ে শনাক্ত হয়েছেন এক হাজার ৩০৮ জন। এ নিয়ে এখন পর্যন্ত ৩ লাখ ৯৮ হাজার ৮১৫ জন শনাক্ত হলেন।

রবিবার (২৫ অক্টোবর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ১১১টি ল্যাবরেটরিতে ১১ হাজার ৭৫৭টি নমুনা সংগ্রহ এবং ১১ হাজার ১০৩টি নমুনা পরীক্ষা করা হয়। এ নিয়ে মোট নমুনা পরীক্ষা সংখ্যা দাঁড়িয়েছে ২২ লাখ ৫৭ হাজার ৫৮৯টি।

নমুনা পরীক্ষায় নতুন এক হাজার ৩০৮ জন নতুন রোগী শনাক্ত হয়েছেন। এ নিয়ে করোনা আক্রান্ত মোট রোগীর সংখ্যা দাঁড়াল তিন লাখ ৯৮ হাজার ৮১৫ জন।

এছাড়া গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা এক হাজার ৫৪৪ জন। এ পর্যন্ত মোট সুস্থ রোগীর সংখ্যা তিন লাখ ১৫ হাজার ১০৭ জন।

শেয়ার করুন

এই সম্পর্কিত আরও খবর...

পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি