করোনাক্রান্ত হানিফের সুস্থতা কামনায় জেলা ও মহানগর আ.লীগের দোয়া

সিলেট ডায়রি ডেস্ক;
  • প্রকাশিত: ১২ নভেম্বর ২০২০, ১১:৪২ অপরাহ্ণ | আপডেট: ৬ বছর আগে

বাংলাদেশ আওয়ামী লীগের সংগ্রামী যুগ্ম সাধারণ সম্পাদক, কুষ্টিয়া সদর-৩ আসনের মাননীয় সংসদ সদস্য, সিলেট বিভাগের দায়িত্বপ্রাপ্ত নেতা মাহবুব উল আলম হানিফ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।

মাহবুব উল আলম হানিফের আশু রোগমুক্তি কামনায় সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগের উদ্যোগে আগামীকাল ১৩ নভেম্বর শুক্রবার বাদ আসর শাহজালাল দরগাহ মসজিদে মিলাদ মাহফিল, দোয়া ও শিরনী বিতরনের আয়োজন করা হয়েছে।

সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগের সকল নেতাকর্মীদের উক্ত মিলাদ, দোয়া মাহফিল ও শিরনী বিতরন অনুষ্ঠানে উপস্থিতি থাকার জন্য আহ্বান জানিয়েছেন সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট লুৎফুর রহমান ও সাধারণ সম্পাদক এডভোকেট নাসির উদ্দিন খান এবং মহানগর আওয়ামী লীগের সভাপতি মাসুক উদ্দিন আহমদ ও সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন। বিজ্ঞপ্তি

শেয়ার করুন

এই সম্পর্কিত আরও খবর...

পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি