কমলগঞ্জে প্রধানমন্ত্রীর খাদ্য সহায়তা প্রদান

কমলগঞ্জ প্রতিনিধি;
  • প্রকাশিত: ২৩ অক্টোবর ২০২০, ১২:০৪ পূর্বাহ্ণ | আপডেট: ৬ বছর আগে

মৌলভীবাজারের কমলগঞ্জে শারদীয় দুর্গা পূজা উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার(২২অক্টোবর)দুপুরে কমলগঞ্জ পৌরসভার আয়োজনে পৌর মেয়র মো.জুয়েল আহমদের ব্যক্তিগত কার্যালয়ে পৌর এলাকার ১নং ওয়ার্ডের ৬০জন হতদরিদ্র সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে দুর্গা পূজা উপলক্ষে এই খাদ্য সহায়তা প্রদান করা হয়। খাদ্য সহায়তার পূর্বে শারদীয় দুর্গা পূজার আনন্দে সবাইকে মিষ্টিমুখ করানো হয়।

পৌর মেয়র মো.জুয়েল আহমদেও সভাপতিত্বে চাল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, প্রদীপ দত্ত রেন্টু, জ্যোতিরময় দেব, যুবনেতা সায়েখ আহমেদ, কাউন্সিলর দেওয়ান আব্দুর রহিম মুহিন, মহিলা কাউন্সিলর মোছা: মুসলিমা বেগমপ্রমুখ।

অনুষ্ঠানে সবার উদ্দেশ্যে মেয়র মো.জুয়েল আহমেদ বলেন, দুর্গাপূজা বাঙালি হিন্দুদের প্রধান ধর্মীয় উৎসব। করোনাকালীন সময়ে সরকারি সকল নির্দেশনা মেনে পৌর এলাকার সকল ম-পে দুর্গা পূজা উদযাপন করতে হবে।

তাছাড়া সবাই মাস্ক পড়ে স্বাস্থ্যবিধি মেনে পূজা করবেন। পৌরসভার পক্ষ থেকে সকল ম-পে মাস্ক পৌঁছে দেওয়া হবে। সরকার সবসময়স নাতন ধর্মাবলম্বীদের পাশে আছে। সরকারের সহায়তা অবশ্যই অব্যাহত থাকবে।

শেয়ার করুন

এই সম্পর্কিত আরও খবর...

পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি