সব
বিভাবরী
আয়শা রুনা
দিন হইলো দিনের কাঙ্গাল ——
সময় হইলো ভারী—–
কি ফুল দিয়া পূজা দিব,
ফুল পায়না পূজারী —–।
সজনী গো বন্ধু আমার শ্যামের সাধু
করে আহাজারি ——
নিশি রাইতে রাধার টানে
গান গায় গলা ছাড়ি —–।
সুরের পাগল হইয়া রাধা
করে যে পায়চারি ——
সারা নিশি গেল রাধার
আলগা স্বপন দেখি—-।
শ্রাবণে আসিল ফাগুন
নব বিভাবরী।
প্রিয় পাঠক, আপনিও সিলেটডায়রি’র অংশ হয়ে উঠুন। স্বাস্থ্য, শিল্প ,সাহিত্য, ক্যারিয়ার, পরামর্শ সহ যেকোন বিষয় নিয়ে লিখুন এবং সংশ্লিষ্ট বিষয়ে ছবিসহ মেইল করুন sylhetdiary@gmail.com-এ ঠিকানায়। লেখা আপনার নামে প্রকাশ করা হবে।
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি