সব
সিলেট কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মিয়া করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। বৃহস্পতিবার সিলেট ওসমানী মেডিকেল কলেজ পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় তার রিপোর্ট পজেটিভ আসে। ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক হিমাংশু লাল রায় এ তথ্য নিশ্চিত করেছেন।
ওসি সেলিম মিয়া জানান, বুধবার দুপুরে সিলেট ওসমানী মেডিকেল কলেজ পিসিআর ল্যাবে পরীক্ষার জন্য নমুনা প্রদান করি। বৃহস্পতিবার রাত ৯টার দিকে দেওয়া রিপোর্টে করোনা পজেটিভ উল্লেখ করা হয়েছে। বর্তমানে তিনি বাসায় অবস্থান করছেন বলেও জানান ওসি সেলিম। একই সাথে তিনি সিলেটবাসীসহ সকলের কাছে দোয়া চেয়েছেন।
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি