সব
সিলেটের ওসমানীনগরে সড়ক দুর্ঘটনায় শামীমা আক্তার (৩০) নামের এক পথচারী গৃহবধূ নিহত হয়েছেন। তিনি উপজেলার হলিমপুর গ্রামের মো. আইনুদ্দিনের স্ত্রী। বুধবার (৪ নভেম্বর) দুপুরে সিলেট ঢাকা-মহাসড়কের ১৯ মাইল এলাকায় দুর্ঘটনাটি ঘটে।
জানা যায়, উপজেলার ঊনিশমাইল এলাকায় মহাসড়ক পারাপারের সময় শামীমা বেগমকে দ্রুতগতির একটি নাম্বার বিহীন পিকআপ ভ্যান ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মৃত্যু বরণ করেন।
শেরপুর হাইওয়ে থানার ওসি এরশাদুল হক ভুঁইয়া সত্যতা নিশ্চিত করে বলেন, পিকআপ ভ্যানটি আটক করা হয়েছে। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্থুতি চলছে।
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি