সব
সিলেটের ওসমানীনগরে গলায় ফাঁস দিয়ে নাজমিন বেগম(২১) নামের এক তরুণী আত্মহত্যা করেছে।
খবর পেয়ে রোববার সন্ধ্যায় উপজেলার পশ্চিম পৈলনপুর ইউপির আলীপুর গ্রামের নিজ বসতঘরের একটি কক্ষ থেকে তরুণীর মরদেহ উদ্ধার করে ওসমানীনগর থানা পুলিশ। নাজমিন উপজেলার পশ্চিম পৈলনপুর ইউনিয়নের আলীপুর গ্রামের আব্দুল মুমিনের মেয়ে।
ওসমানীনগর থানার এসআই সুবিনয় বৈদ্য তরুণীর লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, রোববার দুপুর সাড়ে ১২টার দিকে নাজমিন বেগম তার বসতঘরের একটি কক্ষের বেড়ার আড়ার সাথে উড়না দিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। বেলা দেড়টার দিকে থানা পুলিশকে জানালে রোববার সন্ধ্যার দিকে লাশ উদ্ধারের পর সুরতহাল শেষে ময়না তদন্তের জন্য সিলেট ওসমানী হাসপাতালে প্রেরণ করা হয়।
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি