এসএসসি ব্যাচ-৯৯’র পুনর্মিলনী ও প্রবাসী আজাদের সংবর্ধনা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক;
  • প্রকাশিত: ১৪ নভেম্বর ২০২০, ৩:৩৪ অপরাহ্ণ | আপডেট: ৬ বছর আগে

এসএসসি-৯৯ সিলেট’র এর উদ্যোগে সিলেট বিভাগের বন্ধুদের নিয়ে এক পূনর্মিলনী অনুষ্ঠান ও প্রবাসী বিনিয়োগকারী আব্দুস সামাদ আজাদের সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

শুক্রবার (১৩ নভেম্বর) রাতে নগরীর একটি অভিজাত হোটেলে এ পূনর্মিলনী ও সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও বিসিবির পরিচালক শফিউল আলম চৌধুরী নাদেল। এসময় তিনি সংবর্ধিত অতিথি আব্দুস সামাদ আজাদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন।

রোটারিয়ান ফয়সাল আহমদ আলী ও মোহাম্মদ ইয়াসিন শাহরিয়ার ইনুর যৌথ পরিচালনায় অনুষ্ঠানে প্রায় শতাধিক বন্ধু উপস্থিত ছিলেন।

পরে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়।

শেয়ার করুন

এই সম্পর্কিত আরও খবর...

পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি