সব
বাংলাদেশ পুলিশের সকল সদস্যের ‘পদমর্যাদা ভিত্তিক প্রশিক্ষণ কর্মসূচি’র আওতায় ২য় ধাপে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) কনস্টেবল ও নায়কদের এক সপ্তাহ মেয়াদী ‘দক্ষতা উন্নয়ন কোর্স’র উদ্বোধন করা হয়েছে।
শনিবার সকাল ৯টায় এসএমপির পুলিশ লাইন্সের ট্রেনিং শাখায় এ কোর্সের উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এসএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (সদর ও প্রশাসন) পরিতোষ ঘোষ। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ট্রেনিং এন্ড স্পোর্টস) মো. এহসান উদ্দিন চৌধুরী, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ফোর্স) মো. সালেহ উদ্দিন আহমেদ এবং প্রশিক্ষনার্থী পুলিশ সদস্যরা।
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি