এমসি কলেজ ছাত্রাবাসে ধর্ষণ কারীদের শাস্তির দাবিতে জাতীয় ছাত্র সমাজের মানববন্ধন

সিলেট ডায়রি ডেস্ক;
  • প্রকাশিত: ২৮ সেপ্টেম্বর ২০২০, ৬:৫৪ অপরাহ্ণ | আপডেট: ৬ বছর আগে

সিলেটের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান এমসি কলেজ ছাত্রাবাসে স্বামীকে বেঁধে স্ত্রীকে গণধর্ষণের ঘটনায় আসামীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে জাতীয় ছাত্রসমাজ সিলেট জেলা ও মহানগর কমিটি ও সিলেট জেলা জাতীয় মটর শ্রমিক পার্টির যৌথ উদ্যোগে ২৮ সেপ্টেম্বর সোমবার বিকাল ৩টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

জাতীয় মটর শ্রমিক পার্টি কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা কমিটির সভাপতি এম. বরকত আলীর সভাপতিত্বে ও জাতীয় ছাত্র সমাজ কেন্দ্রীয় কমিটির পরিবেশ বিষয়ক সম্পাদক ও সিলেট মহানগর কমিটির আহ্বায়ক আফজল হোসেন মান্নার পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মহানগর জাতীয় পার্টি যুগ্ম আহ্বায়ক আহমদ আলী, জাতীয় ছাত্র সমাজ কেন্দ্রীয় কমিটির যুগ্ম আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মো. কামাল জাহিদ, রহমত উল্লাহ মাষ্টার।

সিলেট জেলা ছাত্র সমাজের সাধারণ সম্পাদক আল-আমিন, জাতীয় মটর শ্রমিক পার্টি জেলা কমিটির সহ-সভাপতি আরজু মিয়া, মো, কিবরিয়া, আব্দুল মতিন রাজু, সাধারণ সম্পাদক আবদাল হোসেন আফজাল, সহ-সাধারণ সম্পাদক তিতাশ খান, সাংগঠনিক সম্পাদক আবুল কাসেম, প্রচার সম্পাদক আব্দুর রহিম, জাতীয় ছাত্রসমাজের নেতা রাজিব আহমদ, রাসেল আহমদ, রিপন আহমেদ, শিপলু, সোহাগ আলী, ফামিম আহমদ, তুহিন, ইমন প্রমুখ।
সভায় বক্তারা বলেন, ৩৬০ আউলিয়ার স্মৃতি বিজড়িত পূণ্যভূমি সিলেটের এই পবিত্র মাটিকে যারা ন্যাক্কার জনক ঘটনা ঘটিয়ে অপবিত্র করেছে তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করে নেতৃবৃন্দ বলেন যারা এই ঘটনার সাথে জড়িত তাদেরকে অতি দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় নিয়ে আসতে হবে।

ঐতিহ্যবাহী এম.সি কলেজের মর্যাদা ভুলন্ঠিত করে নষ্ট রাজনীতির ছত্রছায়ায় সন্ত্রাসীরা একের পর এক ঘৃণ্য ঘটনার জন্ম দিয়ে যাচ্ছে। আমরা অতি দ্রুত এই ঘৃণ্য অপরাধীদেরকে গ্রেফতার করার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানাই।

শেয়ার করুন

এই সম্পর্কিত আরও খবর...

পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি