এমসি কলেজে গণধর্ষণ: রবিউল ৫ দিনের রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক ;
  • প্রকাশিত: ২৮ সেপ্টেম্বর ২০২০, ৩:৫১ অপরাহ্ণ | আপডেট: ৬ বছর আগে

সিলেটের এমসি কলেজ হোস্টেলে গৃহবধূ গণধর্ষণ মামলায় আসামি রবিউলের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বিকেলে মহানগর হাকিম আদালত ২ এর বিচারক সাইফুর রহমান এ আদেশ দেন।

মামলার ৫ নাম্বার আসামি রবিউল ইসলামকে বিকেল সোয়া তিনটার দিকে আদালতে হাজির করে পুলিশ।

পরে শুনানি শেষে তাকে থানা হাজতে নিয়ে যায় পুলিশ।

এর আগে গতকাল রাতে হবিগঞ্জের নবীগঞ্জ থেকে থেকে রবিউলকে গ্রেফতার করে পুলিশ।

 

শেয়ার করুন

এই সম্পর্কিত আরও খবর...

পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি