এমসি অভিমুখে কালকের পদযাত্রা সফল করতে ছাত্রজোটের গণসংযোগ

সিলেট ডায়রি ডেস্ক;
  • প্রকাশিত: ২ অক্টোবর ২০২০, ৬:৫৫ অপরাহ্ণ | আপডেট: ৬ বছর আগে

এমসি কলেজে ধর্ষণের সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তিসহ তিন দফা দাবিতে আজ শনিবার সকাল ১১ টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার থেকে এমসি কলেজ অভিমুখে পদযাত্রা করবে প্রগতিশীল ছাত্রজোট সিলেট জেলা। পদযাত্রা সফল করতে গতকাল শুক্রবার বিকেলে নগরের বিভিন্ন স্থানে গনসংযোগ করে প্রগতিশীল ছাত্রজোট।

শুক্রবার বিকেল ৫ টায় নগরের জিন্দাবাজার, জেলরোড, বন্দর ও তার আশপাশ এলাকায় গণসংযোগ করেছেন ছাত্রজোটের নেতৃবৃšদ। এসময় তারা লিফলেট বিতরণ করেন। গণসংযোগকালে উপস্থিত ছিলেন, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট সিলেট নগর শাখার সভাপতি সঞ্জয় কান্ত দাস, ছাত্র ইউনিয়ন সিলেট জেলার সাধারণ সম্পাদক নাবিল এইচ, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট সিলেট মহানগরের আহ্বায়ক সঞ্জয় শর্মা, ছাত্র ইউনিয়ন মহানগর সংসদের সহ-সাধারণ সম্পাদক মনীষা ওয়াহিদ, ছাত্র ফ্রন্ট মদন নেতা নিশাত প্রমুখ।

এসময় বক্তারা বলেন ‘দীর্ঘদিন ধরে বিভিন্ন অপরাধের সাথে জড়িতদের সন্ত্রাসীদের গ্রেফতার করলেও তাদেরকে বিচার কিংবা শাস্তির আওতায় আনা হয় নি, তাই এমসি ছাত্রাবাসে গণধর্ষণের সাথে জড়িতদের দ্রুত বিচার ট্রাইবুনালে বিচার করতে হবে। এছাড়া এসব সন্ত্রাসীদের মদতদাতাদেরও বিচারের আওতায় আনতে হবে। এসময় তারা কলেজ প্রশাসনের সমালোচনা করে বলেন, কলেজ বন্ধ থাকার পরেও কেন ছাত্রাবাস খোলা থাকবে। এঘটনার মধ্য দিয়ে ছাত্রাবাসে ঘটা নানা অপকর্মের কথা বের হয়েছে। অধ্যক্ষ, হোস্টেল সুপাররা কি এসব জানতেন না? তাই এঘটনার দায় কলেজ প্রশাসন এড়াতে পারেন না। আমরা কলেজের অধ্যক্ষ ও হোস্টেল সুপারের পদত্যাগের দাবি জানাই। এছাড়া কলেজ ক্যাম্পাসকে দখলদারিত্ব মুক্ত করে গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করতে হবে। এসব দাবি নিয়েই শনিবার আমাদের পদযাত্রা অনুষ্ঠিত হবে।’ এসময় আজকের পদযাত্রায় সিলেটের সকল শ্রেনী-পেশার মানুষকে অংশ নেওয়ার আহ্বান জানান তারা।

শেয়ার করুন

এই সম্পর্কিত আরও খবর...

পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি