সব
এমসি কলেজ ছাত্রাবাসে গৃহবধূ গণধর্ষণের প্রতিবাদে ও দোষীদের ফাঁসির দাবিতে ডেন্টিস্টস সোসাইটি অব বাংলাদেশ (ডিএসবি) সিলেট রিজিওনের উদ্যোগে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বেলা সাড়ে ১১টায় নগরীর চৌহাট্টাস্থ কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে ধর্ষকদের সর্বোচ্চ শাস্তির দাবি জানান বক্তারা।
ডেন্টিস্টস সোসাইটি অব বাংলাদেশ (ডিএসবি) সিলেট রিজিওনের সভাপতি ডেন্টিস্ট হিমাচল দত্ত এর সভাপতিত্বে ও মহাসচিব ডা. মো. রফিকুল ইসলামের পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন- সহ সভাপতি ডেন্টিস্ট আলমগীর হোসেন, অর্থ সচিব ডেন্টিস্ট মনিরা রহমান কেয়া, ডেন্টিস্ট তিথী চৌধুরী, ডেন্টিস্ট এস. এম আলমগীর, ডেন্টিস্ট নাজমুল হোসেন, ডেন্টিস্ট টিপু সুলতান, ডেন্টিস্ট মাছুম আহমেদ, ডেন্টিস্ট হারুন অর রশিদ, ডেন্টিস্ট বিভাস চন্দ্র, ডেন্টিস্ট আল ইশতাক, ডেন্টিস্ট সাইফুর রহমান রিপন, ডেন্টিস্ট মহিউদ্দিন, ডেন্টিস্ট শরাফাত ইসলাম, ডেন্টিস্ট আমির হোসেন, ডেন্টিস্ট গৌতম সিংহ, ডেন্টিস্ট রাজন দে, ডেন্টিস্ট সাদিকুর রহমান প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, সিলেটের ঐতিহ্যবাহী এমসি কলেজ ছাত্রাবাসে সংঘটিত গৃহবধূ নির্যাতনের ঘটনা সিলেটের মানুষের মান মর্যাদা ক্ষুন্ন করার সাথে সাথে সিলেটের পবিত্র মাটিকে কলংকিত করেছে।
বক্তারা অবিলম্বে এমসি কলেজ ছাত্রাবাস সহ দেশের বিভিন্ন স্থানে সংঘটিত ধর্ষণ ঘটনার দ্রুত বিচার দাবি করে ধর্ষণ বন্ধে কয়েকটি দাবী পেশ করেন।
দাবি সমূহ হচ্ছে- ধর্ষণ আইন সংশোধন করে সকল ধর্ষকদের মৃত্যুদন্ড আইন পাশ করা, ফাঁসির আইন পাশের মাধ্যমে সকল নরপশু ধর্ষকদের অবিলম্বে সর্বোচ্চ শস্তি মৃত্যুদন্ড কার্যকর করা, ধর্ষিতার সকল চিকিৎসা বিনামূল্যে এবং তাকে আর্থিক ও সামাজিক ভাবে সহায়তা প্রদান করা, শিক্ষাঙ্গণকে নিরাপদ ও র্যাগিংমুক্ত করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা, ইভটিজিং ও ধর্ষণ প্রতিরোধে সামাজিক ও ধর্মীয় সচেতনতা বৃদ্ধির পাশাপাশি পুলিশের আলাদা টাস্কফোর্স গঠন করতে হবে। দলমত নির্বিশেষে ইভটিজার ও ধর্ষকদের ‘না’ বলি। সর্বোপরি আমরা ইভটিজিং ও ধর্ষণমুক্ত নিরাপদ বাংলাদেশ চাই।
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি