একাত্তরের কথা গণমানুষের পক্ষে : নজরুল ইসলাম বাবুল

সিলেট ডায়রি ডেস্ক;
  • প্রকাশিত: ১৩ নভেম্বর ২০২০, ১০:০৭ অপরাহ্ণ | আপডেট: ৬ বছর আগে

সিলেট নগরীর শাহজালাল উপশহর সাদারপাড়া পয়েন্টে সিলেট বিভাগীয় আইন সহায়তা কেন্দ্র (আসক) ফাউন্ডেশনের উদ্যোগে পত্রিকা কর্নার উদ্বোধন করা হয়েছে। শুক্রবার বিকেল ৩টায় পত্রিকা কর্নার উদ্বোধন করেন দৈনিক একাত্তরের কথার প্রকাশক ও ফিজা এন্ড কোং এর ব্যবস্থাপনা পরিচালক নজরুল ইসলাম বাবুল।

তিনি প্রধান অতিথির বক্তব্যে বলেন, ‘একাত্তরের কথা যাত্রা শুরু থেকেই বস্তুনিষ্ট সংবাদ পরিবেশনের চেষ্টা চালিয়ে যাচ্ছে। সবসময়ই গণমানুষের পক্ষে কাজ করছে। এ কারণে অল্পদিনেই একাত্তরের কথা সিলেটের মানুষের প্রিয় পত্রিকার মর্যাদা অর্জন করতে সক্ষম হয়েছে বলে আমি মনে করি।’

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন দৈনিক একাত্তরের কথার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আমির হোসেন খোকন, নির্বাহী সম্পাদক মঈন উদ্দিন, আইন সহায়তা কেন্দ্র (আসক) ফাউন্ডেশনের বিভাগীয় সভাপতি রকিব আল মাহমুদ, দৈনিক একাত্তরের কথা’র ভ্রাম্যমাণ প্রতিনিধি মো. মোহিদ হোসেন, প্রধান প্রতিবেদক মিসবাহ উদ্দীন আহমদ, প্রধান আলোকচিত্রী এসএম সুজন, ফিজা অ্যান্ড কোম্পানির জেনারেল ম্যানেজার এহতেশাম মাবরুর, আইন সহায়তা কেন্দ্র (আসক) ফাউন্ডেশনের জেলা শাখার সভাপতি আবু হুরায়রা জাবের চৌধুরী, মহানগর শাখার সভাপতি অ্যাডভোকেট সাইফুর রহমান, খন্দকার রানা, সংস্থার কর্মকর্তা সামাদ আহমেদ, এনামুল হক এনাম, মো. ফখরুল হাছান, লাভলু সরদার, মাশরুফ মাহমুদ পরশ, শিল্পী বেগম, জিয়াউল রহমান মাসুমসহ অন্য সদস্যবৃন্দ।

এখন থেকে প্রতিদিন সকাল থেকে দিনব্যাপী এই পত্রিকা কর্নারে দৈনিক একাত্তরের কথা পত্রিকা সাঁটানো থাকবে। সাধারণ মানুষ বিনামূল্যেই এখানে এসে একাত্তরের কথা পত্রিকা পড়তে পারবেন।

শেয়ার করুন

এই সম্পর্কিত আরও খবর...

পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি