উন্নয়নে নৌকার বিকল্প নেই: মুহিবুর রহমান

;
  • প্রকাশিত: ২৪ অক্টোবর ২০২০, ৬:৫১ অপরাহ্ণ | আপডেট: ৬ বছর আগে

বিশ্বনাথ প্রতিনিধি: সিলেটের বিশ্বনাথ উপজেলার দশঘর ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী জবেদুর রহমানের ‘নৌকা প্রতীকের’ সমর্থনে উঠান বৈঠক ও গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার রাত সাড়ে ৯টায় ইউনিয়নের ১নং ওয়ার্ডবাসীকে নিয়ে নোয়াগাঁও গ্রামের মাস্টার মখলিছুর রহমানের বাড়ীতে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন যুক্তরাজ্য কমিউনিটি নেতা ও সাবেক উপজেলা চেয়ারম্যান মুহিবুর রহমান।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, দশঘর ইউনিয়নবাসীর উন্নয়নের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধভাবে নৌকায় উঠুন। উন্নয়নে নৌকার বিকল্প নেই। উন্নয়নবঞ্চিত এই ইউনিয়নবাসীর কাঙ্খিত উন্নয়নের জন্য আগামী ২৯ অক্টোবরের নির্বাচনে ভোট দিয়ে স্বাধীনতার প্রতীক নৌকার বিজয় নিশ্চিত করতে হবে। নৌকার বিজয়ে ইউনিয়নবাসী উন্নয়নের পাশাপাশি পাবেন শান্তিতে ও নিরাপত্তার সাথে বসবাসের শতভাগ নিশ্চয়তা। নৌকার বিজয়ে ইউনিয়ন থেকে দূর হবে বিগত দিনের অনিয়ম-দূর্নীতি ও লুটপাঠ। সর্বোপুরি সর্বস্তরের মানুষের অধিকার আদায়ের জন্য নৌকার বিজয়ের কোন বিকল্প নেই।

উপজেলা আ’লীগের সভাপতি পংকি খানের সভাপতিত্বে ও উপজেলা যুবলীগের যুগ্ম-আহবায়ক আলতাব হোসেনের পরিচালনায় এ সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আ’লীগের (ভারপ্রাপ্ত) সাধারণ সম্পাদক ফারুক আহমদ, দৌলতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমির আলী, উপজেলা আ’লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য মানিক মিয়া, সাবেক ইউপি সদস্য আব্দুল কাদির, ব্যাংকার মখদ্দুছ আলী, সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগের সদস্য সিতার মিয়া। ১নং ওয়ার্ড বাসীর পক্ষে বক্তব্য রাখেন নাসির উদ্দিন ও যুবলীগ নেতা হাজী কামাল হোসেন প্রমুখ।

শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ছাত্রলীগ নেতা সুজাদ মিয়া।

শেয়ার করুন

এই সম্পর্কিত আরও খবর...

পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি