সব
টেলেন্ট হান্টিং আর্টশালা কর্তৃক আয়োজিত ইন্টারন্যাশনাল অনলাইন চাইল্ড আর্ট কম্পিটিশন-২০২০ এ অর্শিয়া ফারজিন রহমান এ গ্রূপে ২য় স্থান অর্জন করেছে। সে শিশু-চারুবিদ্যালয় চারুকলির ১ম বর্ষের ও স্কলারর্সহোম মেজরটিলা শাখার কেজি ওয়ান এর একজন শিক্ষার্থী। ’ ড্রিম ইয়োর পেইন্ট” শিরোনামে টেলেন্ট হান্টিং আর্টশালার নিজস্ব ফেসবুক পেজে এই প্রতিযোগিতা গত ১৫ আগস্ট থেকে শুরু হয়ে ২২ সেপ্টেম্বর পর্যন্ত চলমান থাকে।
অর্শিয়া ব্যাংকার দম্পতি মোস্তাফিজুর রহমান জাবেদ ও সৈয়দা ফাহমিদা বোরহান নয়নের প্রথম সন্তান।
বাংলাদেশসহ পৃথিবীর বিভিন্ন দেশের প্রায় হাজার খানেক শিশু-কিশোর এই প্রতিযোগিতায় অংশ নেয়। বয়সসীমার উপর ভিত্তি করে মূলত ৩ টি গ্রূপে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এ গ্রূপের বয়সসীমা ছিল ৩-৭ বছর, বি গ্রূপের ৮-১১, সি গ্রূপের বয়স সীমা ছিল ১২-১৭। বিচারক প্যানেলে ছিলেন বাংলাদেশ, ভারত, নেপাল এবং আর্জেন্টিনার চিত্রকলার সাথে জড়িত ব্যাক্তিবর্গ।
করোনা মহামারীর অনিশ্চিত সময়ে শিশুদের মনোজগতের উপর যে নেতিবাচক প্রভাব পড়েছে সেখান থেকে বের করে আনা এবং শিশুদের সৃজনশীলতার বিকাশের উদ্দেশ্য নিয়ে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়।
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি