সব
অন্তহীন মহাকাল
বিচ্ছুরিত আগুনের স্ফুলিঙ্গ দেখে
শ্মশানের পোড়া গন্ধ শুকে শুকে
জেগে আছে আমার ব্যাকুল হৃদয়,
আদি অন্তহীন মহাকাল।
আমি আমার এ বুকে
শ্মশান কিংবা গোরস্থান চাই না,
দগদগে ক্ষতের জ্বালা আর চাই না…
আমি তোমার সবটুকু অধিকার চাই।
ভালবাসার পথে হেঁটে হেঁটে
আমি কিংবদন্তী হতে চাই।
প্রতীকী প্রেমের গীতাঞ্জলি চাই না
আমি শুধু অমিয় ভালবাসা চাই।
যে পথ তোমার গন্তব্যহীন
আমি সে পথে হাঁটতে চাই না…
শুদ্ধ হও, শুদ্ধতা চাই
স্বর্গীয় আশীর্বাদে তুমি শুধু পরিশুদ্ধ হও।
বই – রঙিন রোদচশমা
প্রিয় পাঠক, আপনিও সিলেটডায়রি’র অংশ হয়ে উঠুন। স্বাস্থ্য, শিল্প ,সাহিত্য, ক্যারিয়ার, পরামর্শ সহ যেকোন বিষয় নিয়ে লিখুন এবং সংশ্লিষ্ট বিষয়ে ছবিসহ মেইল করুন sylhetdiary@gmail.com-এ ঠিকানায়। লেখা আপনার নামে প্রকাশ করা হবে।
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি