আমার বাবার নামে অপপ্রচার চালানো হচ্ছে : আপ্তাব উদ্দিন

সিলেট ডায়রি ডেস্ক;
  • প্রকাশিত: ৬ নভেম্বর ২০২০, ৯:০৬ অপরাহ্ণ | আপডেট: ৬ বছর আগে

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার পাইলগাঁও ইউনিয়নের প্রয়াত তিনবারের চেয়ারম্যান ছাইম উদ্দিন-কে রাজাকার বলে কয়েকটি সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছে। এতে তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন ছাইম উদ্দিনের বড়পুত্র ওই ইউনিয়নের সাবেক ২ বারের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি আপ্তাব উদ্দিন।

তিনি বলেন, আমার প্রতিপক্ষের লোকজন হিংসাত্মকভাবে আমার বাবাকে রাজাকার বলে সংবাদ মাধ্যমে অপপ্রচার চালাচ্ছে। আমার বাবা ছিলেন স্বাধীন বাংলাদেশের পাইলগাঁও ইউনিয়নের তিন তিন বারের চেয়ারম্যান। তিনি ছিলেন জনপ্রিয় একজন ব্যক্তি। যা উপজেলাবাসী জানেন।

“মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে আমাদের অনেক ক্ষতি হয়েছে। পাক বাহিনীর হাতে আমাদের পরিবারের লোকজন হয়রানির শিকার হয়েছেন। যা স্থানীয় লোকজন জানেন। বলছিলেন, আপ্তাব উদ্দিন।”

আপ্তাব উদ্দিন আরও বলেন, আমি বাবার মতো এই ইউনিয়নবাসীর কল্যাণে সর্বত্র ব্যয় করেছি। ইউনিয়নবাসী আমাকেও মূল্যায়ন করেছেন। ২ বার ভোটের মাধ্যমে চেয়ারম্যান নির্বাচিত করেছেন। গত ইলেকশনে আমি নৌকা প্রতীকের প্রার্থী হয়ে নির্বাচন করি। কিন্তু দলের বিদ্রোহী প্রার্থী থাকা আমিও বিদ্রোহী প্রার্থী কেউ বিজয়ী হয়নি।

তিনি আরও বলেন, সম্প্রতি ইউনিয়ন আওয়ামী লীগের সম্মেলন হলে আমি পুনরায় সভাপতি প্রার্থী হই। আমার সভাপতির পদ বাগিয়ে নিতে অপপ্রচার চালানো হচ্ছে। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। পাশাপাশি এসব বিভ্রান্তিমূলক সংবাদ পরিহার করার জন্য সবাইকে আহ্বান জানাচ্ছি।

শেয়ার করুন

এই সম্পর্কিত আরও খবর...

পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি