সব
হবিগঞ্জের আজমিরীগঞ্জে সদর বাজারের বিভিন্ন স্থানে রাস্তার উপরে অবৈধভাবে যানবাহন পার্কিং করে রাখা এবং স্বাস্থ্যবিধি না মানায় ৩টি পরিবহনসহ ১০জনকে নগদ ৩ হাজার ৮শত টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
সোমবার (১৪ ডিসেম্বর) দুপুর আড়াইটায় উপজেলার সদর বাজারের বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদেরকে এ দণ্ড প্রদান করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উত্তম কুমার দাশ।
অভিযান পরিচালনাকালে আজমিরীগঞ্জ থানার এসআই বিদ্যুৎ কুমার দাশের নেতৃত্বে পুলিশের একটি দল সার্বিক সহযোগীতা ও নিরাপত্তা নিশ্চিত করেন।
এ বিষয়ে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) উত্তম কুমার দাশ বলেন, জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি