সব
বাংলাদেশ পুলিশের সার্জেন্ট ও তরুণ লেখক শরিফুল হাসান (স্বপ্নিল শিশির) এর অকাল মৃত্যুতে জসীম বুক হাউসের আয়োজনে এক শোক সভার আয়োজন করা হয়েছে। ৯ অক্টোবর শুক্রবার বিকেল তিনটায় নগরীর আম্বরখানাস্থ জসীম বুক হাউসে এই শোকসভায় সভাপতি হিসেবে উপস্থিত থাকবেন সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) জনাব ফয়সল মাহমুদ।
এতে লেখক লেখিয়েসহ সকল শুভাকাঙ্খীদের যথাসময়ে উপস্থিতি কামনা করেছেন শোকসভার আয়োজন ও জসিম বুক হাউসের স্বত্বাধিকারী জসিম উদ্দিন।
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি