সব
সিলেট শহরের আখালিয়া এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় ফরিদ উদ্দিন (২২) নামে এক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ২ জন।
শুক্রবার ৬টার দিকে আখালিয়া বিজিবির ৩নং গেইটের সামনে এ দুর্ঘটনাটি ঘটে। নিহত ফরিদ উদ্দিন (২২) আখালিয়া ধানুহাটারপার গ্রামের রানা মিয়ার কলোনির জসিম উদ্দিনের ছেলে। আহতরা হলেন, ধানুহাটার পার কিতাব আলীর ছেলে রাশেদুল (১৫) ও মৃত রহমত আলীর ছেলে আলী হোসেন (১৮)।
জানা যায়- ফরিদ, রাশেদুল ও আলী হোসেন ৩ বন্ধু শাবিতে যাওয়ার জন্য মোটরসাইকেল নিয়ে বের হয়ে পথিমধ্যে আখালিয়া বিজিবি ক্যাম্পের ৩নং গেটের সামনে রাস্তার আইল্যান্ডের সাথে ধাক্কা খেয়ে পড়ে যান। এসময় মোটরসাইকেলে থাকা ৩ বন্ধুই গুরুতর আহত হন। দুর্ঘটনার পর আশপাশের লোকজন তাদের উদ্ধার করে ওসমানী হাসপাতালে নিয়ে আসলে কতর্ব্যরত চিকিৎসক ফরিদ উদ্দিনকে মৃত ঘোষণা করেন। বাকী ২ বন্ধু হাসপাতালের ১১ ওয়ার্ডে চিকিৎসাধীন আছেন।
এসএমপির জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অকিল উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুর্ঘটনায় একজন মারা গেছেন। বাকী দুজন ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি