অস্ত্র মামলায় পাপিয়া দম্পতির ২৭ বছরের কারাদণ্ড

সিলেট ডায়রি ডেস্ক ;
  • প্রকাশিত: ১২ অক্টোবর ২০২০, ২:৩৭ অপরাহ্ণ | আপডেট: ৬ বছর আগে

নরসিংদী জেলা যুব মহিলা লীগের বহিষ্কৃত সাধারণ সম্পাদক শামীমা নূর পাপিয়া ওরফে পিউ দম্পতির বিরুদ্ধে অস্ত্র আইনে করা মামলায় ২৭বছরের কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।

গত ২২শে ফেব্রুয়ারি বিদেশে যাওয়ার সময় বিমানবন্দর থেকে আটক হন পাপিয়া দম্পতি। উদ্ধার হয় অস্ত্র, দেশী বিদেশী মুদ্রাসহ বিদেশী মদ। এসব ঘটনায় শেরে বাংলা নগর থানায় অস্ত্র ও বিশেষ ক্ষমতা আইনে দুটি মামলা করা হয়।

তদন্ত শেষে ২৯শে জুন অস্ত্র মামলাটি অভিযোগপত্র দেন তদন্ত কর্মকর্তা র‌্যাব-১ এর এসআই মো. আরিফুজ্জামান। আর ২৩শে আগস্ট পাপিয়া দম্পতির বিরুদ্ধে অভিযোগ গঠনের মধ্যদিয়ে শুরু হয় বিচার।

মাত্র ৫ কার্যদিবসে আলেচিত এ মামলার ১২ জনের সাক্ষ্য নেন আদালত। চার কার্যদিবস আত্মপক্ষ সমথর্নসহ রাষ্ট্র ও আসামিপক্ষের যুক্তিতর্ক শেষে রায়ের জন্য এই দিন ঠিক করেন বিচারক।

শেয়ার করুন

এই সম্পর্কিত আরও খবর...

পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি