অষ্টমীতে “শ্রীশ্রী রক্ষা কালীবাড়ি মন্দির কমিটির”নিজস্ব রাস্তার উদ্বোধন করলেন : কাউন্সিলর আজম খান

উত্তম কাব্য;
  • প্রকাশিত: ২৫ অক্টোবর ২০২০, ১১:৫৩ পূর্বাহ্ণ | আপডেট: ৬ বছর আগে

দক্ষিণ সুরমার ২৭নং ওয়ার্ডের শিববাড়ী পৈত্যপাড়ার মা আনন্দময়ী পূজা কমিটির আয়োজিত দূর্গা পূজায় গতকাল ২৪ অক্টোবর শনিবার অষ্টমীতে সন্ধ্যায় শ্রী শ্রী রক্ষা কালীবাড়ী মন্দির এর নিজস্ব রাস্তার নির্মাণ কাজ শেষে শুভ উদ্বোধন ঘোষণা করা হয়।
শ্রী শ্রী রক্ষাকালী বাড়ী পরিচালনা কমিটি ও মা আনন্দময়ী পূজা কমিটির যৌথ উদ্যোগ ও ২৭ নং ওয়ার্ড কাউন্সিলর জনাব মোঃ আজম খানের নিজ প্রচেষ্টায় প্রায় ২কিমি. রাস্তার আরসিসি ঢালাই এর কাজ গত কয়েকদিন আগে শেষ হয়।

উদ্বোধন শেষে এক আলোচনায় প্রধান অথিতির বক্তব্য দেন জনাব মোঃ আজম খান।
রক্ষা কালীবাড়ী পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক সঞ্জীব দত্ত এর সঞ্চালনায় এতে বিশেষ অতিথি হিসেবে আরো উপস্তিত ছিলেন ২৭ নাম্বার ওয়ার্ড আওয়ামীলীগ এর সেক্রেটারি ছয়েফ খান,মন্দির পরিচলনা কমিটির সভাপতি এড.মলয় কান্তি পাল(সামু),সহ সভাপতি সুমন কর্মকার,লিটন ভট্টাচার্য,যুগ্ম সম্পাদক মিঠুন পৈত্য, অর্থ সম্পাদক রূপক কর, সাংগঠনিক অশেষ কর,মন্দির কমিটির সভাপতি বিমল কান্তি দে,সাধারণ সম্পাদক অমিত দত্ত,অর্থ সম্পাদক জনি দাশগুপ্ত,সাংগঠনিক সম্পাদক আশীষ সূত্রধর সহ প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে আজম খান সবাইকে শারদীয়া শুভেচ্ছা জানিয়ে আরো প্রতিশ্রুতি দিয়ে বলেন যে,শ্রী শ্রী রক্ষা কালীবাড়ি পূজা কমিটির দূর্গামন্দির ও নাট মন্দিরে নির্মাণ কাজে তার সার্বিক সহযোগীতা অব্যাহত থাকবে।

পরে কমিটির পক্ষ থেকে প্রধান অতিথিকে সম্মাননা স্মারক তুলে দেয়া হয়।

মা আনন্দময়ী সার্বজনীন পূজা কমিটি এবছর ৯ম বর্ষে পদার্পণ করে।কমিটির পক্ষ থেকে সকল পূর্ণার্থীদেরকে শারদীয়
শুভেচ্ছা ও আমন্ত্রণ জানানো হয়।

শেয়ার করুন

এই সম্পর্কিত আরও খবর...

পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি