সব
আজ বিজয়া দশমী। ‘দুর্গতিনাশিনী’ দেবীর দেবালয়ে ফেরার দিনে ঢাকের বাদ্য আর অশ্রুভেজা ভালোবাসায় তাকে বিদায় জানালেন মর্ত্যের বাসিন্দারা। প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হচ্ছে বাঙালি হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। কালের নিয়মে দশমীর ভোর থেকেই মায়ের ফিরে যাওয়ার পালা ও পাঁচ দিনের উৎসবের রেশ কাটতে শুরু করে। সকালে যথাসময়ের মধ্যে দশমীর পূজা সমাপন হয়। মায়ের দর্পণ বিসর্জন হয়। এরপর নির্দিষ্ট সময় ও বিধি অনুসারে শুরু হয় প্রতিমা নিরঞ্জন।
বিজয়া দশমীতে নগরীর প্রতিটি মন্ডপে সীমিত পরিসরে সিঁদুর খেলা হয়েছে। দুর্গার আশীর্বাদ নিয়েছেন ভক্তরা। জ্যেষ্ঠদের প্রণাম করে আশীর্বাদ নিয়েছে কনিষ্ঠরা। শুভেচ্ছা বিনিময় হয়েছে স্বজনদের সঙ্গে বাঙালি হিন্দু সম্প্রদায়ের বৃহত্তম ধর্মীয় উৎসব দুর্গাপূজার দশমীতে।
বিসর্জন শুরুর আগে সোমবার (২৬ অক্টোবর) প্রতিমা নিরঞ্জন উপলক্ষে সিলেট নগরীর সুরমা নদীর তীরের ঐতিহাসিক চাদনীঘাটে অনুষ্টিত হয় ‘শারদীয় দুর্গাপুজা ১৪২৭ প্রতিমা নিরঞ্জন অনুষ্টান’। এর আয়োজন করে বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ, সিলেট।
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি