অব্যবহৃত আইসিইউ অ্যাম্বুলেন্স, পররাষ্ট্রমন্ত্রীর ক্ষোভ

নিজস্ব প্রতিবেদক ;
  • প্রকাশিত: ৫ অক্টোবর ২০২১, ১০:২৩ অপরাহ্ণ | আপডেট: ৫ বছর আগে

সিলেটের কোটি মানুষের সরকারী ভাবে চিকিৎসা সেবার ভরসাস্থল ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল। এ হাসপাতলে একটি আইসিইউ অ্যাম্বুলেন্স ছিলো সিলেটের মানুষের দীর্ঘদিনের দাবি। এ দাবির ভিত্তিতে দেড় কোটি টাকা দামে কেনা আইসিইউ অ্যাম্বুলেন্স অব্যবহৃত অবস্থায় পড়ে থাকায় ক্ষোভ প্রকাশ করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন।

মঙ্গলবার (৫ অক্টোবর) সকালে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভারত সরকারের দেয়া দুটি অ্যাম্বুলেন্স প্রদান অনুষ্ঠানে উপস্থিত হয়ে তিনি এ ক্ষোভ প্রকাশ করেন।

এসময় মন্ত্রী বলেন, আমার কাছে অভিযোগ এসেছে আমাদের সিলেটেনাকি একটি আইসিইউ অ্যাম্বুলেন্স চালকের অভাবে পড়ে আছে। এটি কোন ভাবে বরদাস্ত করা যায় না। এক বছর ধরে পড়ে থাকবে আর পত্রিকায় সংবাদ হবে এটা কাম্য নয়। মাননীয় প্রধানমন্ত্রী টাকা দিয়ে অ্যাম্বুলেন্স কিনে দিবেন আর পড়ে থাকবে এটা মেনে নেওয়া যায় না।

এ ব্যাপারে স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীদের সজাগ দৃষ্টি রাখার আহ্বান জানান তিনি।

হাসপাতাল সূত্রে জানা যায়, গত বছরের ১৭ অক্টোবর আইসিইউ সুবিধা সম্পন্ন অ্যাম্বুলেন্সটি কেনার জন্য বরাদ্দ দেওয়া হয়। শীতাতপ নিয়ন্ত্রিত (এসি) অ্যাম্বুলেন্সটির ভেতরে উন্নত প্রযুক্তির পালস অক্সিমিটার, ইসিজি মেশিন, সিরিঞ্জ পাম্প, ভেন্টিলেটর মেশিন, সাকার মেশিন, মনিটর, অক্সিজেন সিলিন্ডারসহ জীবন রক্ষাকারী বিভিন্ন যন্ত্রপাতি রয়েছে। যা কেনা হয় প্রায় দেড় কোটি টাকা দামে। এটি কেনার পর এক বছরে মাত্র একবার চালানো হয়েছিল। এরপর লোকবলের অভাবে আর চালানো যায়নি।

শেয়ার করুন

এই সম্পর্কিত আরও খবর...

পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি